ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পায়ে হেঁটে হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা হলেন দুলাল হোসেন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 95

নাটোর প্রতিনিধি: দীর্ঘদিনের স্বপ্ন ছিল একদিন পায়ে হেঁটে সৌদি আরবে পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ্জ পালন করবেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন। সেই স্বপ্ন বাস্তব করতে পবিত্র হজ্জ পালনের অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন দুলাল হোসেন। দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।আজ মঙ্গলবার সকালে পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। দুলাল হোসেনের এমন ব্যতিক্রমী এ উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। দুলালকে বিদায় জানাতে এবং তাকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। সেই বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার যাত্রা সফল ও সুস্থতার জন্য দোয়া করেন।
দুলাল হোসেনের প্রতিবেশী কাউসার হোসেন বলেন,দুলাল ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ্জ কবুল করেন।

গ্রামের এই প্রবীণ ব্যক্তি রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে প্রকৃতির মানুষ। সে সবসময় সাধারণভাবে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।

দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্খা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই তিনি রওনা হন। সবাই যেন তার জন্য দোয়া করেন, যেন সুস্থ্যভাবে মক্কায় পৌঁছে হজ্জ পালন করতে পারেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা কামনা করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পায়ে হেঁটে হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা হলেন দুলাল হোসেন

আডেট সময় ০৫:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬