ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 105

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের একযোগে ৪১ নেতার পদত্যাগের ঘোষণা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ফরিদ মুন্সীর নেতৃত্বে এসব নেতা দলের বিভিন্ন সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত ৮টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মফিজুর রহমান ফরিদ মুন্সী। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি এবং তাঁর সঙ্গে থাকা নেতৃবৃন্দ আওয়ামী লীগের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর ৩ আগস্ট ২০২৬ থেকে তিনি এবং তাঁর সঙ্গে পদত্যাগকারী নেতারা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না। তিনি বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিষয়টি সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকা হিসেবে পরিচিত। সে প্রেক্ষাপটে একটি ইউনিয়নের সভাপতি এবং উপজেলা কমিটির সহ-সভাপতির নেতৃত্বে একযোগে ৪০ নেতার পদত্যাগ স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে পদত্যাগকারীরা তাঁদের ঘোষণায় নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান বা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন, মফিজুর রহমান ফরিদ মুন্সী, সাইদুল ইসলাম সাবু, আবু জারা কাজী, কামরুল মুন্সী, রক্তন, মানিক মুন্সী, সজীব মুন্সী, মোজাফ্ফর হোসেন, আসাদুজ্জামান মন্টু, রফিক শেখ, শাহাবুদ্দিন শেখ, আবুবকর মুন্সী, শেখ আজগর, বাদল শেখ, রিপন শেখ, হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিস শেখ, জাকের আলী, তৈয়বুর, শহীদ শেখ, আশরাফ আলী, রুহুল আমিন, টিটুল মুন্সী, সোলেমান ফকির, ফিরোজ ফকির, লাইকোজ্জামান জামান, আলাল মুন্সী, বাবুল হোসেন, মনির মুন্সী, ওহিদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ গাজী, লঞ্জুর অস্কার, আবুল হাসান ঝন্টু মুন্সী, আমিনুল ইসলাম, রুকু মিয়া, সাকায়েত লস্কর এবং খায়ের মোল্লা।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ

আডেট সময় ০৫:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬