ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 61

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সায়েদুর রহমান রাফি ও সাইফুল ইসলাম মুরাদসহ জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা।

আলোচনা সভায় ছাত্র প্রতিনিধিরা গণভোট বাস্তবায়ন, ছাত্র প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলা প্রশাসন ও চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬