ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 49

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের উত্তর স্টেশন আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনের মাসরুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এনসিপির জেলা সদস্য সচিব এডভোকেট শামসুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, এ গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের। এটা কোনো দলের, কোনো ব্যক্তির কিংবা কোনো গোষ্ঠীর নয়। জামায়াত মনে করে না এটা জামায়াতের। এখানে শহীদ হয়েছে ছাত্র, রিকশাওয়ালা, জেলে, শ্রমিক, এমনকি অসংখ্য শিশু শহীদ হয়েছে।

তারা জানান, আমরা দেখতাম আওয়ামী লীগ মনে হয় মুক্তিযুদ্ধের এজেন্সি তারা নিয়েছে। আজকেও যদি কেউ মনে করে আমরা এ জুলাইয়ের এজেন্সি, এটা মোটেও ঠিক হবে না। বক্তারা অবিলম্বে গণভোটের গণ রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

আডেট সময় ১০:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬