ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

রামগতির বয়ারচরে ডাকাতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 158

রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম “বয়ারচরের” বাদশা ডাকাতের বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচরের আইয়ুব আলী সমাজে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় নারী-পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয়রা জানান, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দুর্গম চর হিসেবে পরিচিত বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশাহ ডাকাত চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় চরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্কে দিনাতিপাত করছেন। এ অবস্থার প্রতিকার চেয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা বাদশা ডাকাতকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো. ফরিদ, ওয়ারেস মাঝি, মো. মনির হোসেন, মো. হাসিম, মাওলানা ফারুক, লিটন, মাকছুদুর রহমান, নাছিমা বেগম ও কহিনুর বেগম।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চরগাজীর বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশাহ ডাকাত বেপরোয়া চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও নারী নির্যাতন ও মাদক বিক্রি করে আসছে।  সুবর্ণচরের ডাকাত রায়হানের ছত্রছায়ায় সে বয়ারচরের মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাদশাহ ডাকাত বলেন, একটি মহল চরে আধিপত্য বিস্তার করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করছে। মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ওই চরে বিভিন্ন ডাকাত বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

রামগতির বয়ারচরে ডাকাতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

আডেট সময় ০৫:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬