ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায়:স্বরাষ্ট্রমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 86

স্টাফ রিপোর্টার: দিল্লিতে বসে শেখ হাসিনার অডিও বক্তব্য দেয়াকে অনেকটা ব্যঙ্গাত্মক করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার দুপুরে ৫শ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প -০১ উদ্বোধন করেন।  এসময় তিনি ইট পাথরের ইমারত ও শুধুমাত্র অবকাঠামো নির্মাণের দিকে মনযোগ না দিয়ে ইকো ট্যুটিজমের উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র একশো কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকান্ড হতে হবে। বিশ্বব্যাপী কক্সবাজারের সৌন্দর্যকে ছড়িয়ে দিয়ে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সময় ইচ্ছেমত বিভিন্ন এলাকাকে ইসিএ এলাকা ঘোষণা করা হয়েছে। জরিপকার্য পরিচালনার মাধ্যমে ট্যুরিজমের বিকাশের জন্য তা পুনর্বিবেচনার নির্দেশনা দেয়া হয়েছে।  শুক্রবার পৃথক দুইটি অনুষ্ঠানে কক্সবাজারোর সংসদ সদস্যবৃন্দ, কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

কিসের হাসিনা! মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায়:স্বরাষ্ট্রমন্ত্রী

আডেট সময় ০৫:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬