ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 70

স্টাফ রিপোর্টার: দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সাকিবের নেই বলে তিনি মনে করেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিবের যে অবস্থান ছিল, তিনি সেখান থেকে সরে এসে রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন। তাই দেশে ফিরে তার জাতীয় দলে খেলার সুযোগ দেখছেন না তিনি।

আমিনুল হক বলেন, দেশে ফিরলে সাকিবকে প্রচলিত আইন অনুযায়ী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়ে তিনি এবং অনেকে অতীতে সহনশীল ছিলেন। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, স্বৈরাচারপন্থী একটি মঞ্চে অংশ নেওয়ার কারণে দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সাকিবের থাকবে না।

অন্যদিকে, একই দিনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি দেশে ফিরে আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আডেট সময় ১১:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬