কিশোরগঞ্জ প্রতিনিধি: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন। এদিন মৎস্যসম্পদ উন্নয়নে অবদান রাখা সারা দেশের ১৪ জন উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়া হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরের সময় সদর উপজেলায় ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম এবং সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার যে পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন।
আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে প্রধানমন্ত্ররি সফররে সময় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানস্থলের সবশেষ প্রস্তুুতি পরিদর্শন করনে। সেখানেই প্রধানমন্ত্রি মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রি শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল ও পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন জায়গায় মাছের অভয়াশ্রম গড়ে তোলাসহ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালসহ অবৈধ মৎস শিকারে ব্যবহৃত নিষিদ্ধ জাল উৎপাদন বন্ধ করতে ব্যবস্থা নেয়া হবে।
মেঘনার তীর 












