ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে ৯৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 418

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২১টি ইভেন্টে বিজয়ী ১৯০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার (৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি শামসুল করিম খোকন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রতিষ্ঠানটির পরিচালক ফখরুল ইসলাম স্বপন, আরিফ হোসেন চৌধুরী, মোখলেছুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মো. বাহার উদ্দিন, আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ২১টি ইভেন্টে বিজয়ী ১৯০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ভালো ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে ৯৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

আডেট সময় ১০:১৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬