ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নাটক: পানিসম্পদমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 104

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেওয়া হলে তৃতীয় কোনো পক্ষ এর সুযোগ নিতে পারে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতি ইঙ্গিত করে দেওয়া বিভিন্ন বক্তব্য ও আন্দোলনের হুমকির কারণে রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে। দেশের স্বার্থে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর গুরুত্ব তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ৩০টি দেশের প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত অনেকের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণ নেই। কেউ কেউ শুধু বাণিজ্যিক অনুমতিপত্র নিয়ে শিক্ষার্থী পাঠানোর ব্যবসা করছেন। এ খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এফএসিডি-ক্যাবের সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের সদস্যরা বিদেশে শিক্ষার্থী পাঠানোর মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা আনতে ভূমিকা রাখছেন। এ খাত থেকে সরকার ৭ দশমিক ৫০ শতাংশ অর্থ কেটে নেয় উল্লেখ করে তিনি তা প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, সংগঠনের সদস্য না হয়েও অনেকে বিদেশে শিক্ষার্থী পাঠানোর ব্যবসা করছেন। তাদের কেউ কেউ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

‘ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, বিদেশে শিক্ষার্থী পাঠানোর মাধ্যমে এফএসিডি-ক্যাবের সদস্যরা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও সংগঠনটি এখনো অবহেলিত।

বক্তারা বিদেশে উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণের জন্য জাতীয় ‘আউটবাউন্ড ডাটাবেজ’ তৈরির দাবি জানান। এতে প্রতিবছর কতজন শিক্ষার্থী বিদেশে যাচ্ছেন এবং তারা কোন বিষয়ে পড়াশোনা করছেন, সেই তথ্য সংরক্ষণ করা যেতে পারে বলে মত দেন তারা।

আয়োজকেরা জানান, শিক্ষা এক্সপোতে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি, ক্যারিয়ার পরিকল্পনা ও বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নাটক: পানিসম্পদমন্ত্রী

আডেট সময় ১০:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬