স্টাফ রিপোর্টার: কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছরের লক্ষ্মীপুর জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৩ দশমিক ৯২ । গড় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাশের হার সবচেয়ে কম মানবিক বিভাগে, ৫৫ দশমিক ৬১। জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী।
তার মধ্যে ফলাফলের দিক থেকে রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। পাশের শতকরা হার ৯৬%। জিপিএ ৫ পায় ১০ জন। অসামান্য সাফল্যের জন্য শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।। সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসকগন, ইউএনও ও শিক্ষাকর্মকর্তা দেরকে নিয়ে ফলাফল ঘোষণা করেছেন।
ফলাফল বিবরণীতে দেখা গেছে, লক্ষ্মীপুর জেলায় মোট ১৮১টি প্রতিষ্ঠান। পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৩ হাজার ৪১০ জন, ছাত্র ৫ হাজার ৮৬৬ জন ও ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন। মোট উত্তীর্ণের সংখ্যা, ৮ হাজার ৫৭০ জন। উত্তীর্ণ ছাত্র ৩ হাজার ৫০০ জন ও ৫ হাজার ৭০ জন ছাত্রী। পাসের হার: ৬৩ দশমিক ৯১ জন এবং জিপিএ-৫ অর্জন করে ৭৬২ জন। প্রকাশিত ফলাফল এ বছর পাশের হার বাড়লে ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
মেঘনার তীর 












