ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে অবৈধ জাল বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 89

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার এলাকায় বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অবৈধ জাল সরবরাহের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো বিনষ্ট করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, চকবাজার এলাকার বিভিন্ন জাল ও সুতার দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযান চালিয়ে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অবৈধ জাল সরবরাহের বিষয়টি শনাক্ত করা হয়। এসব অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৎস্য ও পশুখাদ্য আইন এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সোহানা খন্দকার নেতৃত্ব দেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর প্রতিনিধি, জেলে প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার এবং সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে অবৈধ জাল বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

আডেট সময় ০৭:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬