ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন ইরানের প্রেসিডেন্ট

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 58

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  তিনি দাবি করেছেন, খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ এবং সম্প্রতি তার সঙ্গে টানা ৭ থেকে ৮ ঘণ্টা বৈঠক করেছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেন, এত দীর্ঘ সময় বৈঠকে বসতে পারা প্রমাণ করে খামেনি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন না।

তার ভাষ্য, ‘যে ব্যক্তি সাত-আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না।’ সেইসঙ্গে খামেনির  সঙ্গে বৈঠক ‘খুবই ভালো’ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান জানান, বৈঠকে খামেনি জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে নানা জল্পনা শুরু হওয়ার মধ্যেই পেজেশকিয়ান এসব মন্তব্য করলেন।

রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়।

ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যমে খামেনি ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশের পর ভিডিওটি প্রকাশ করা হয়।

শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো ইরানের ভেতরের কয়েকটি সূত্রের বরাত দিয়ে খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে দাবি করেছিল। তবে এখন ইরানের কর্মকর্তারা খামেনির সাম্প্রতিক কার্যক্রম ও বৈঠকের কথা প্রকাশ্যে তুলে ধরে এসব খবরের বিরোধিতা করছেন।

পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, বৈঠকে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। খামেনি জাতীয় ঐক্য বজায় রাখা, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর জোর দিয়েছেন।

ইরান যখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা যোগ করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন ইরানের প্রেসিডেন্ট

আডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬