ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল তিন তরুণী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 83

যশোর  প্রতিনিধি :মিথ্যা আশ্বাসে ভাল চাকুরির প্রলোভনে দালালের খপ্পগর পড়ে অবৈধভাবে ভারতে যেয়ে আটক হওয়া তিন বাংলাদেশি তরুণী। কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন
বুধবার ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে দু’দফায় তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৫), নড়াইল জেলার পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পি খাতুন একা(২৬) ও পাবনা জেলার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন(২৬)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, তারা বিউটি পার্লারে ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্তের অবৈধ পথে ভারতে যায়। মুম্বাই শহরের একটি বিউটি পার্লার কাজ করার সময় রিয়া খাতুন সে দেশের পুলিশের হাতে আটক হয়ে এক বছর এক মাস কারাভোগ করে। অপর দিকে শিল্পী খাতুন ও শিমলা খাতুন পূণে মহারাষ্ট্রে বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। সেখানে তারা ৮ মাস কারাভোগ করে।

পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে বুধবার বেনাপোল দিয়ে তারা দেশে ফেরে। বুধবার বিাকালে পোর্ট থানা পুলিশ ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেন। তাদেরকে পরিবারের কাছে পৌছে দেবেন মানবাধিকার সংগঠনটি।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল তিন তরুণী

আডেট সময় ১১:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬