ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে বিএনপি নেতার ‘৫০ লাখ’ মন্তব্যের কলরেকর্ড ভাইরাল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 67

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের একটি ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই কলরেকর্ডে তাকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে ৫০ লাখ টাকা খরচ করার কথা বলতে শোনা যায়।

জানা গেছে, একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে না পারাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে ফোনে কথোপকথনের সময় পলাশ এসব মন্তব্য করেন। বুধবার (১২ আগস্ট) দুপুরে ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই ফোনালাপের রেকর্ড প্রতিবেদকের হাতে আসে।

ভাইরাল হওয়া কলরেকর্ডে গিয়াস উদ্দিন পলাশকে নিজের পরিচয় তুলে ধরে অনুষ্ঠানের ব্যানারে তার নাম না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। একপর্যায়ে তিনি বলেন, তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হতে ৫০ লাখ টাকা খরচ করেছেন। একই সঙ্গে তিনি নোয়াগাঁও ইউনিয়নের পানিওয়ালা এলাকায় অনুষ্ঠানে যাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

কথোপকথনের একপর্যায়ে পলাশকে বলতে শোনা যায়, তিনি পানিওয়ালা যাবেন না এবং পৌরসভায় অন্যদেরও না যাওয়ার কথা বলেন। অনুষ্ঠানের ব্যানারে তাকে প্রধান অতিথি হিসেবে না রাখার কারণ জানতে চেয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

অপরপ্রান্তে থাকা নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া পলাশের বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করেন। তাকে বারবার বলতে শোনা যায়, তিনি কিছু বলেননি। পরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। কলরেকর্ডের কিছু অংশে অপ্রকাশযোগ্য কথাও রয়েছে।

এ বিষয়ে তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ঘটনাটি পুরোনো। পরে বিষয়টি জানালে দলের সিনিয়র নেতারা বসে তা সমাধান করে দিয়েছেন। পলাশ তার কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

অভিযোগ ও ভাইরাল হওয়া কলরেকর্ডের বিষয়ে গিয়াস উদ্দিন পলাশ বলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু কথা হয়ে যায়। তবে তার সঙ্গে বিষয়টির সমাধান হয়েছে। এলাকায় রাজনৈতিক গ্রুপিং রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে শেখ কামরুল ইসলাম সভাপতি এবং গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে বিএনপি নেতার ‘৫০ লাখ’ মন্তব্যের কলরেকর্ড ভাইরাল

আডেট সময় ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬