ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দলীয় পরিচয় এখন যোগ্যতার মাপকাঠি: রেজাউল করিম

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 79

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, বর্তমানে মেধার পরিবর্তে দলীয় পরিচয়কে যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যোগ্যতা না থাকলেও শুধু দলীয় পরিচয়ের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা আয়োজিত ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেজাউল করিম বলেন, বিগত সরকার ১৫ বছরে যে কর্মকাণ্ড করেছে, বর্তমান সরকার দেড় মাসেই তা করেছে। কোটা ব্যবস্থা বিলুপ্ত হয়নি, বরং নতুনভাবে ফিরে এসেছে। তার অভিযোগ, বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে কাজ করছে এবং জনগণের ৭০ শতাংশ রায়কে অবজ্ঞা করেছে।

তিনি বলেন, জুলাই আন্দোলন হয়েছিল কোটা ব্যবস্থার বিরুদ্ধে। অথচ এখন সারা দেশে দলীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষিত, অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। তাহলে আগের কোটার দোষ কী ছিল—এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, মেধার পরিবর্তে শুধু দলীয় পরিচয়কে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। যার যে বিষয়ে যোগ্যতা নেই, তাকেও দলীয় পরিচয়ের কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশন, ওয়াসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও একই চিত্র দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

ড. রেজাউল করিম বলেন, চাঁদাবাজি, অন্যায়-অবিচার এবং গণরায় প্রত্যাখ্যান করে যারা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত করার চেষ্টা করবে, ততদিন জুলাইয়ের চেতনা জাগ্রত থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম জুলাইয়ের চেতনাকে ধারণ করে শহীদ ওসমান হাদীর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদুর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান এবং জামায়াতে ইসলামী শহর শাখার আমির ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান।

অনুষ্ঠানে ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা-২০২৬’-এর বিজয়ীদের মাঝে ক্রেস্ট, বই ও বিভিন্ন শ্রেণিতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দলীয় পরিচয় এখন যোগ্যতার মাপকাঠি: রেজাউল করিম

আডেট সময় ০৩:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬