ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি  মা ইলিশ রক্ষায়: ১৬দিনের অভিযানে আটক ১২৭ জেলে, ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী

 গোরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০২:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 91

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে  বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকাবাসীর  দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। দোকানপাটসহ বাড়ি- ঘর ভাংচুরের ঘটনাও হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানে এলাকার  কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে দাফন করা হয়।  অন্তত ৬০ থেকে ৭০ বছর ধরে   পোনেশ্বর- আমগড়া কবরস্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে কবরস্থানটি। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে যেহেতু কয়েক গ্রামের মানুষের দাফন করা হয় তাই কবরস্থানটির নাম হবে সার্বজনীন গোরস্থান। এনিয়ে বিরোধ চলছিল বেশকিছুদিন ধরে। এরই জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমগড়ায় উভয়পক্ষ সংঘর্ষে জড়ান।এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। ঘটনার সময় আমগড়া বাজারে বেশকিছু দোকানেও হামলা,ভাংচুর হয়। একপর্যায়ে  আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর হররামে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এম এম  এস মাটি জানান, বেলা ১ টা নাগাদ ৫৬ জন সংঘর্ষে আহত রোগি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ও হাসপাতালে  পুলিশ পাঠানো হয়। এলাকার   পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি 

 গোরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আডেট সময় ০২:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬