ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১ জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান: ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 83

চাঁদপুর প্রতিনিধি:

মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরে মাদকবিরোধী সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। চাঁদপুর শহরের রাজবাড়ি পৌর অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।

সমাবেশ শেষে মাদক বিরোধী বর্ণাঢ্য একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। মাদকের শিকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়ে ডিআইজি আরো বলেন, যাদের প্রকাশ্য জীবিকা নাই কিন্তু মাদক ব্যবসা করে বাড়ি-গাড়ি করেছেন, তাদের কোন ছাড় দেয়া হবে না।

প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন মসজিদের ঈমামদের ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে চাঁদপুরকে মাদকমুক্ত করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১ জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান: ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

আডেট সময় ০২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬