ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ফসলী জমি থেকে মরদেহ উদ্ধার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 99

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিলন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজী সাহেবের কিলা, তোফাইল্লার চর এলাকার একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। এর আগে শুক্রবার মেঘনা নদীর কাটাখালী এলাকায় মিলনসহ চারজন গোসল করতে নামেন। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় তারা গভীরে চলে যান। পরে ইয়াসিন আরাফাতসহ তিনজন ফিরে এলেও নিখোঁজ হন মিলন হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয়রা ফসলি জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহেদ পারভেজ জানান, নিখোঁজের একদিন পর ফসলি জমি থেকে মিলন হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ফসলী জমি থেকে মরদেহ উদ্ধার

আডেট সময় ০৩:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬