ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 86

স্টাফ রিপোর্টার: দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের জালিয়াপাড়ায় এই দুঘর্টনা ঘটে।

দুঘর্টনায় নিহত ২ জন হলেন- দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টু ছেলে রিফাত ইমন (২২) ও একই এলাকার কামরুজ্জামান বাবলু এর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ইমনদুর্ঘটনায় মোটরসাইকেল চালক ইমন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে এই দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেল্পার পলাতক রয়েছে, স্থানীয় জনতা ট্র্যাকটিকে আটক করেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ২জন নিহত

আডেট সময় ১১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬