ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 26

স্টাফ রিপোর্টার: ২৩তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেওয়ার মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর একে একে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার ভোট দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।তারপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধীদলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া ভোট দিচ্ছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। বিরোধীদলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন।

সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন। সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ একে একে সংসদ সদস্যরা ব্যালটপেপারে ভোট দেন। সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালটবাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।

ভোট দেওয়ার পর সরকারদলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং হাত মেলান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

আডেট সময় ০৬:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬