গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর আসিফ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার উপজেলার খলসী এলাকায় করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, এদিন দুপুর ১টার দিকে ওই স্থানে নিখোঁজ হয় আসিফ। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হলেন মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক অভিযানে তারা ব্যর্থ হয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি দলের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নদী থেকে নিখোঁজ আসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে
মেঘনার তীর 













