ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, পুলিশের জালে দুই কিশোর

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 37
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা  ইতিমধ্যে  স্বনালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। একজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অন্য আসামীদের  গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পরদিন ১২ আগস্ট রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী’র তত্ত্বাবধানে রায়পুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭) নামে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ অর্থের বিষয়ে সুইটি আক্তার, খোকন সর্দার এবং সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারের বাকি অংশ উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, পুলিশের জালে দুই কিশোর

আডেট সময় ১১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬