ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নজরুল বর্ষ উপলক্ষে রায়পুরে শিক্ষা-প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 34

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরেও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রায়পুর উপজেলা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও সহযোগিতায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার সকাল ১১ টায় রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউএনও মেহেদী হাসান কাউসারের সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা তৌহিদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মঈনুল ইসলাম, প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র নাথ ও সাংস্কৃতিক সংগঠক সুমা ভৌমিক।

বক্তারা বলেন, মানুষ ও মানবতার কবি বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম। মানবতাবাদ তার কাব্যে সবচেয়ে শক্তিশালীভাবে উচ্চারিত হয়েছে। তার বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদ, শোষণের বিরুদ্ধে। আবার একই সঙ্গে তার কণ্ঠে ধ্বনিত হয়েছে প্রেম, সাম্য ও মানবতার গান। ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণি কিংবা লিঙ্গের পরিচয়ের আগে মানুষকে মানুষ হিসেবেই তার কাব্য-গানে পাওয়া যায়। তাই কাজী নজরুল শুধু ‘বিদ্রোহী কবি’ নন; সাথে সাথে সাম্য-প্রেম ও মানবতার কবিও।

তারা আরও বলেন, ব্রটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে জন্ম কবি নজরুলের। সে সময় সমাজে প্রবল ছিল অর্থনৈতিক বৈষম্য, ধর্মীয় বিভেদ, জাতপাতের সংকট ও নানা ধরনের শোষণ। সাধারণ মানুষের জীবন দারিদ্র্য ও বঞ্চনায় জর্জরিত। এ বাস্তবতা নজরুলের সংবেদনশীল কবিমনকে গভীরভাবে স্পর্শ করে। ফলে তার কবিতা হয়ে ওঠে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সকল প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নজরুল বর্ষ উপলক্ষে রায়পুরে শিক্ষা-প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আডেট সময় ০৬:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬