ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত : হুইপ আশরাফ উদ্দিন নিজান

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 122

স্টাফ রিপোর্টার:: শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। কিন্তু এ দুটি মন্ত্রণালয়ই আজকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। সম্পদ আর সম্মান এক সঙ্গে চলতে পারে না। আজকে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা হলো-যত শিক্ষিত হচ্ছে, ততই দুর্নীতি বাড়ছে, অন্যায় অপরাধ বাড়ছে।
নৈতিক অবক্ষয় হচ্ছে।’
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ রাষ্ট্রটা আমাদের সকলের। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার মাথার উপর এক লাখ টাকার ঋণ রয়েছে। এর থেকে আমাদের মুক্ত হতে হবে।
আমরা সবাই মিলে এ রাষ্ট্রকে মেরামত করতে হবে। আমার নেতা তারেক রহমান সেই স্বপ্ন নিয়েই এগোচ্ছে।’
হুইপ নিজান আরো বলেন, ‘সবাইকে কথা বলতে হবে। আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে কথা বলতে হবে। ইউএনও-ওসি সাহেব অন্যায় করলে তাদের বিরুদ্ধে বলতে হবে।
তাহলে সবাই ভয় পাবে। কথা না বললে সমাজ পরিবর্তন হবে না। ইনসাফের কথা বলতে হবে। হকের কথা বলতে হবে। আবু সাঈদ বুক ফুলিয়ে আমাদেরকে সেই মুক্তির সনদ দিয়ে গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— রামগতি থানার ওসি লিটন দেওয়ান, উপজেলা বিএনপি সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো সিরাজ উদ্দিন, রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু সাধারণ সম্পাদক মুর্তজা আল আমিন, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শিবলী নোমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত : হুইপ আশরাফ উদ্দিন নিজান

আডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬