ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনহীনভাবে শন পাপড়ী উৎপাদন: লাখ  টাকা জরিমানা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 45

স্টাফ রিপোর্টার। লক্ষ্মীপুরে অনিবন্ধিত কারখায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে জামাল হোসেন নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জামাল ওই এলাকার ফাইজুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ লামচরী মাদ্রাসা সংলগ্ন ‘জামাল শন পাপড়ি’ নামক কারখানায় নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন,জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ‘জামাল শন পাপড়ি’ নামক কারখানায় কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি নামের খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযানকালে কারখানায় নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) পাওয়া যায়। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভাতে কারখানাটি পরিচালিত হলেও পণ্যের গায়ে ‘ঢাকা, বাংলাদেশ’ ঠিকানা ব্যবহার করা হয়েছে। পণ্যের লেবেলে আগাম উৎপাদনের তারিখও লেখা ছিল। ফলে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিবন্ধনহীনভাবে শন পাপড়ী উৎপাদন: লাখ  টাকা জরিমানা

আডেট সময় ১০:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬