ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:২৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • 61

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়ি বাজারে দোকানপাটে ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।আগুন লাগানোর অভিযোগে সোহেল নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫ টায় রফিক উল্যা ছেলে মাদকাসক্ত সোহেল পেট্রোল ঢেলে নিজের ঘরে আগুন দেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকানেও আগুন লাগে।

আগুনে ঘরবাড়ি ও দোকানের টিন, আসবাবপত্র, মালামালসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক বলেন, আগুনে তাঁর দোকানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের পিছনের বসতবাড়ি পুরোপুরি পুড়ে গেছে। তাঁর দাবি,দোকানের পিছনের ঘরের সোহেল নামের এক ছেলে আগুন লাগিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সোহেল মাদকাসক্ত এবং তার অগ্নিসংযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। রায়পুর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাঁরা আগুনের খবর পান। স্থানীয় কারও কাছে ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় ৯৯৯-এ ফোন করার পর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করেছে।তবে ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পরই নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।সাজানো সংসার ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া বলেন, মাদকাসক্ত যুবক সোহেল পারিবারিক বিরোধে নিজের ঘর আগুন ধরিয়ে দেয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের বসতঘর ও ৬ দোকান পুড়ে ছাইঁ হয়ে যায়। অভিযুক্ত যুবক সোহেলকে গনপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তার অবস্থায় আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি

আডেট সময় ১২:২৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬