ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 75

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে একাধিক দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিসহ তার সঙ্গীদের বিরুদ্ধে। এসময় হামলায় ব্যবসায়ী মো. শাহেদ আলম, সোহাগ ও রাকিবসহ তিন ব্যবসায়ী আহত হয়েছে। পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের উত্তর তেমুহনী সংলগ্ন কালি বাজার রোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। অপর অভিযুক্তরা হলেন তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না।

ব্যবসায়ী শাহেদ আলমসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ বছর ধরে লক্ষ্মীপুরের কালি বাজার সড়কে ব্যবসা করে আসছেন তারা। হঠাৎ মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত দেলোয়ার পেট্রোলের বোতল নিয়ে ব্যবসায়ী শাহেদ আলমের ফুড ক্যামিকেল ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মালামালের উপর পেট্টোল ছিটিয়ে লাখ টাকা চাঁদা দাবী করে। এসময় টাকা দিতে অপারগ প্রকাশ করলে শাহেদ আলমের পাশে বসে থাকা কৃষ্ণপাল নামে আরেক ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে এবং টেনে হেচড়ে মারধর শুরু করে। এসময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে হামলা চালিয়ে কর্মচারী পায়ে কামড় দেয়। এসময় ব্যবসায়ীরা শাহেদ আলমকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত দেলোয়ার ও তার ছোট ভাই শাকিল ও ভাগিনা দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এতে তিন ব্যবসায়ী আহত হয়। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদশণ করেন। এঘটনায় রাতেই থানায় লিখিত এজহার দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ আলম।
সেলুন ব্যবসায়ী জগদিশ বাবু ও কৃষ্ণপাল অভিযোগ করে জানান, প্রথমে সেলুন দোকানে প্রবেশ করে দৈনিক ৫শ টাকা করে তাকে চাঁদা দিতে হবে বলে দাবী করে দেলোয়ার। সেলুন ব্যবসায়ী জগদিস বাবু অপারগ প্রকাশ করলে তাকে ও তার ছেলেকে মারধর করে ৫শ টাকা চাঁদা আদায় করে নেয় সে। এরপর মোবাইল সার্ভিসে দোকানে ব্যবসায়ী কৃষ্ণপালের কাছে দৈনিক ৫শ টাকা চাঁদা চায়। না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানগুলোতে পেট্রোল ডেলে আগুন দেওয়ার চেষ্টাসহ হামলা চালায় দেলোয়ার ও তার ভাই শাকিব। এঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তারা।
ঘটনার পর অভিযুক্ত দেলোয়ার পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল পরিদশণ কালে লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাজারে এধরণের ঘটনা পূর্বে কখনো ঘটেনি। মাদকাসক্ত দেলোয়ারের এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব চাঁদাবাজদের গ্রেফতারপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা করি।
জানতে চাইললে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শনক মো. ইব্রাহিম খলীল জানান, ৯৯৯ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদশণ করে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

আডেট সময় ১০:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬