রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রফিক মেস্তরী (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন মানিক কবিরাজের বাসার পেছনে এ ঘটনা ঘটে। নিহত রফিক মেস্তরী রায়পুরে চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নেহার আলী বেপারী বাড়ির বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে রফিক মিয়া নারকেল পাড়ার জন্য গাছে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, খবর পেয়ে রায়পুর থানার এসআই মেহের আলীকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের ছেলে শাহ আলম, স্ত্রী ও দুই মেয়ে থানায় কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
মেঘনার তীর 



















