ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

হত্যা চেষ্টা মামলায়-যুবদল,ছাত্রদল নেতাসহ গ্রেফতার তিন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 89

নাটোর প্রতিনিধি: নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, ​বাঁশিলা গ্রামের মৃত জমসেদ খানের ছেলে ও নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া,একই এলাকার মাসুদের ছেলে ও ছাত্রদল কর্মী শাকিল হোসেন এবং সেন্টুর ছেলে ছাত্রদল কর্মী হিমেল।

ভিকটিমের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান,গতকাল বুধবার সন্ধার পর অটোরিক্সা যোগে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় যায় আক্তার হোসেন। এ সময় নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অটোরিক্সা থেকে নামিয়ে নেয় হামলাকারীরা। পরে তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে এবয় এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আক্তারকে গুরুতর জখম করে। হামলাকারীদের ​আঘাতে আক্তার হোসেন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত আক্তার হোসেন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা ​থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ভিকটিম আক্তার হোসেনের বাবা এরশাদ আলী বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামীকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

হত্যা চেষ্টা মামলায়-যুবদল,ছাত্রদল নেতাসহ গ্রেফতার তিন

আডেট সময় ০৮:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬