ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন: রামগতিতে হুইপ নিজান

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 92

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন। নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে বাংলাদেশের বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজার আবদুল হাদী কলেজ মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ নিজান।

নিজান বলেন, ‘এ সমাজে ধনী লোকের কদর বেশি। সে কি ঘুষ খায়? না ডাকাতি করে? না ইয়াবার ডিলার? এদেশে ইয়াবার ডিলারও এমপি হয়েছে—ওই যে কক্সবাজারের টেকনাফের বদি। ‘আমরা মুসলমানরা, মসজিদের ইমাম সাহেবরা এসব খারাপ লোক মসজিদে গেলে তাদের জায়নামাজ পর্যন্ত এগিয়ে দিই। কারণ, তার টাকা আছে, ক্ষমতাও আছে। হৃদয়ে আল্লাহ ও আল্লাহর রাসুলকে ধারণ করার পর আমাদের যা করা উচিত, আমরা তা করি না। ধর্মকে সঠিকভাবে পালন না করলে আমরা নৈতিক হব কীভাবে?’

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগ প্রসঙ্গে হুইপ নিজান বলেন, স্কুলের শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক ও কলেজের প্রিন্সিপালদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ তাঁরাই শিক্ষার্থীদের আদর্শ হওয়ার কথা বলেন। আমরা বড় হচ্ছি, জজ-ব্যারিস্টার, ডিসি, এসপি ও সচিব হচ্ছি। কিন্তু নৈতিকভাবে আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি। এ পরিস্থিতির উন্নতি ঘটাতে আপনারাই পারেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে হুইপ নিজান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্ররা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন। কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা না পেলে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ হবে না।

নিজান বলেন, ‘এখন না পারলে আগামী ৫০ বছরেও পারব না। এমপি হবে অনেক, মন্ত্রী হবে অনেক, কিন্তু মানুষের মতো মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার। এর জন্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। দায়িত্ব নিতে হবে। না হলে দেশের পরিবর্তন হবে না। আপনাদের আওয়াজ তুলতে হবে —আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। দেখবেন, তখন সুন্দর বাংলাদেশ কায়েম হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশার নেতারাও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

দেশে ইয়াবার ডিলারও সংসদ সদস্য হয়েছেন: রামগতিতে হুইপ নিজান

আডেট সময় ০৯:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬