ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রামগতিতে অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • 113

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আলোচিত চাঞ্চল্যকর ২০২৩ সালের স্ত্রী ও শশুরকে জোড়া হত্যার মামলা ভিন্নখাতে প্রবাহিত ও ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অপহরণ মামলা দিয়ে জোড়া হত্যা মামলার বাদী ও সাক্ষীকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লম্বাখালীএলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুমনকে হত্যা মামলা থেকে রক্ষা করতে তার পরিবারের পক্ষ থেকে রাশেদার পরিবারকে অর্থসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর সুমনের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে আবুল বাশারের ছেলে জুয়েল ও হারুনসহ চারজনের বিরুদ্ধে তার ছেলে সৌরভকে অপহরণের অভিযোগে রামগতি থানায় মামলা করেন। যার মামলর নম্বর ২, তারিখ ০৪/০৯/২০২৬।
এদিকে ওই মিথ্যা অপহরণ মামলার আসামি জুয়েল ও হারুনকে গভীররাতে তাদের বাড়ি থেকে আটক কওে পুলিশ। জুয়েল ২০২৩ সালের জোড়া হত্যা মামলার বাদী হওয়ায় তাকে আটকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে বলে মানববন্ধনে বক্তারা জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন,সুমনের শাশুড়ি আংকুরি বেগম, ডাক্তার আতাউর রহমান, হেলাল, রিপন উদ্দীন, রাশেল, হাজী আব্দুল মালেক ও স্থানীয় ইউপি সদস্য আসলাম মেম্বারসহ অনেকে।
বক্তারা আরো বলেন, হত্যা মামলা কে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপহরণের নাটক সাজিয়ে ভুক্তভোগী পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমরা জোড়া হত্যা মামলার অভিযুক্ত সুমনের সর্বোচ্চ শাস্তি চাই। কথিত অপহরণ মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি, হয়রানিবন্ধ এবং জোড়া হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য যে, ২০২৩ সালে পশ্চিম লক্ষ্মীপুর দালাল বাজার উকিল বাড়ির মৃত নেছার আহমদ ছেলে সুমনের সঙ্গে চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লম্বাখালী এলাকার আবুল বাশারের মেয়ে রাশেদার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুমন রাশেদার বাড়িতে বেড়াতে এলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিহয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রাশেদাকে কুপিয়ে হত্যা করে সুমন। এ সময় রাশেদার বাবা আবুল বাশার বাঁধা দিতে গেলে তাকেও হত্যা কওে সুমন। এসময় সুমনের ছুরির আঘাতে শাশুড়ি আংকুরি বেগম ও দাদী শাশুড়ি আমেনাসহ পরিবারের দুইশিশু সদস্য আহত হয়। পওে ঘাতক সুমনকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ স্থানীয় জনগণ আটক কওে পুলিশে দেয়। বর্তমানে সুমন জেল হাজতে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রামগতিতে অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন

আডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬