স্টাফ রির্পোটার: অসুস্থ্য ও বাধ পড়া শিশুদের দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ১ হাজার ৪শ কেন্দ্রে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা। আর এসব কেন্দ্র থেকে ৭৬ হাজার শিশু পাবে এই টিকা। এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ইছমাইল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পালসহ আরো অনেকেই।
এসময় সিভিল সার্জন ডা. বাহারুল আলম বলেন, জেলার ১ হাজার ৪শ স্থায়ী ও অস্থায়ী মিলে ৭৬ হাজার শিশুকে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা। এ কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।আগে বাধ পড়া ও অসুস্থ্য থাকা যেসব শিশু টিকা নিতে পারেনি। ওইসব শিশুই অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে। এটি অব্যাহত থাকবে। প্রতিটি কেন্দ্রে টিকাদানকারীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা ও নিয়োজিত থাকবে।
মেঘনার তীর 



















