ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রামগতিতে তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর…

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 96

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ফয়সাল নামে এক যুবকের। তাকে ওই তরুণীর খাটের নিচ থেকে ধরে নিয়ে ‘চোর’ অপবাদ দিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন ওই যুবক। উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহ সমাজ এলাকায় গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফয়সালের বাবা গোলাম মাওলা বাদী হয়ে ওয়ারেছসহ কয়েকজনের নাম উল্লেখ করে রামগতি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, নুরুল্লাহ সমাজ এলাকার গোলাম মাওলার ছেলে ফয়সালের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান ফয়সাল। এ সময় তরুণীর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাকে ঘরের খাটের নিচ থেকে আটক করেন। পরে তাকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। এতে ফয়সালের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

ফয়সালের বাবা গোলাম মাওলা অভিযোগ করেন, ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে অভিযুক্তরা ফয়সালকে ইউপি সদস্য ফরিদ মেম্বারের জিম্মায় দিয়ে যান।

ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, ফয়সালকে আটকের খবর পেয়ে তাকে আমার কাছে আনা হয়। তাকে প্রথমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। বিষয়টি সামাজিকভাবে বসে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযুক্ত ওয়ারেছ বলেন, ফয়সাল তার বোনের ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধরের চেষ্টা করলে তিনি কয়েকজনের সহায়তায় ফয়সালকে তাদের হাত থেকে উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দিয়ে দেন। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রামগতিতে তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর…

আডেট সময় ১১:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬