ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 88

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ফৌজিয়া মোস্তফা নামে এক নারী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। পাখাটি তার মাথার ওপর না পড়ায় তিনি অল্পের জন্য বড় ধরনের জখম থেকে রক্ষা পান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেস্টরুমে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, ডা. ফৌজিয়া মোস্তফা রেস্টরুমে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ছাদ থেকে চলন্ত পাখাটি খুলে সরাসরি তার কাঁধের উপর পড়ে। এতে তিনি আহত হন। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে এমন ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও পুরাতন সরঞ্জাম দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা।

আহত ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যানটি আমার উপর খুলে পড়ে। ভাগ্য ভালো যে এটি মাথায় না পড়ে কাঁধে পড়েছে। এ ধরনের বিপজ্জনক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের সব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বলেন, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে হাসপাতালের অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি বারবার জানানো হয়েছে। তবে জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

আডেট সময় ১০:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬