ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 147

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় সকল অননুমোদিত ও অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং নতুন ইটভাটা স্থাপনে অনুমতি না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক-আল- জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট পিটিশন নং ১৬৪৫/২০২৬- এর শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার সব অননুমোদিত ও অবৈধ ইটভাটা ধ্বংস বা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না। একই সঙ্গে আইন লঙ্ঘন করে ওই দুই উপজেলায় নতুন কোনো ইটভাটা স্থাপনের অনুমতি না দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

রিটে সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন-২০১৯) আইন, ২০১৩-এর উল্লেখিত ধারাগুলোর লঙ্ঘন করে তা উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। রিটটি করেন রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. আশরাফুল আলম হান্নান।

রিট মামলায় সরকারের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে ১ নম্বর বিবাদী করা হয়েছে। এছাড়া বিবাদী করা হয়েছে—২. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার ডিভিশনের সচিব ৩. ভূমি মন্ত্রণালয়ের সচিব ৪. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সচিব ৫. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ৬. পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ৭. পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ৮. পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ৯. বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক ১০. লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ১১. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ১২. রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৩. কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪. রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ১৫. কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। রিট পিটিশনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজসহ অন্যান্য আইন কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল

আডেট সময় ১০:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬