ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

বিশ্বমঞ্চে বাংলাদেশের এডটেক নিয়ে লক্ষ্মীপুরের রবিন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 81

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের সন্তান মাজাদুর রহমান রবিন এবার বাংলাদেশের এডটেক খাতের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে অংশ নিতে যাচ্ছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬। এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন আইসিটি বাংলা ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাজাদুর রহমান রবিন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে বিশ্বের প্রায় ১১০টি দেশ থেকে ৭৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন। তাদের মধ্যে বাংলাদেশের উদীয়মান এডটেক প্রতিষ্ঠান আইসিটি বাংলাকে প্রতিনিধিত্ব করবেন লক্ষ্মীপুরের এই তরুণ উদ্যোক্তা।

তিন দিনব্যাপী আয়োজনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত অবকাঠামো, শিক্ষাপ্রযুক্তি, স্মার্ট নগর, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পুরো আয়োজনে প্রায় ৪০টি আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফোরামের কর্মসূচিতে উচ্চপর্যায়ের অধিবেশন, ব্যবসায়িক আলোচনা, শিক্ষামূলক কর্মশালা, ব্যবহারিক প্রশিক্ষণ, ব্যবসায়িক সংযোগ, প্রযুক্তি প্রদর্শনী এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরির বিভিন্ন সুযোগ থাকবে। ফলে আন্তর্জাতিক প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যোগাযোগ তৈরির সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

গ্লোবাল ডিজিটাল ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন ‘ডিজিটাল সলিউশনস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহৎ এই প্রযুক্তি আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উপস্থিত থাকবেন।

আইসিটি বাংলা একটি প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং ও চাকরির বাজারের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা নিয়ে অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।

মাজাদুর রহমান রবিনের নেতৃত্বে আইসিটি বাংলা ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প থেকে ১০ লাখ টাকা অনুদান পেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অরেঞ্জ কর্নারস বাংলাদেশ থেকে ৫ হাজার মার্কিন ডলারের অনুদানসহ সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এছাড়া ‘এক্সেলারেটিং বাংলাদেশ’-এর শীর্ষ ৫০ উদ্যোগের একটি হিসেবেও নির্বাচিত হয়েছিল প্রতিষ্ঠানটি।

২০২৬ সালের জানুয়ারিতে আইসিটি বাংলা দেশের ‘দ্রুত বর্ধনশীল এডটেক প্ল্যাটফর্ম’ হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-তে স্বীকৃতি অর্জন করে। বর্তমানে ৪৮টির বেশি দেশের ১৬ হাজারের বেশি শিক্ষার্থী আইসিটি বাংলার কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মস্কোর এই আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণকে আইসিটি বাংলার পাশাপাশি বাংলাদেশের এডটেক ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। লক্ষ্মীপুরের সন্তান মাজাদুর রহমান রবিনের এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, এডটেক এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

বিশ্বমঞ্চে বাংলাদেশের এডটেক নিয়ে লক্ষ্মীপুরের রবিন

আডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬