রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। শনিবার (৩অক্টোবর) বিকালে দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মধ্যদিয়ে এ টুর্নামেন্ট সমাপ্ত হয়। ফাইনালে সুলতানিয়া স্পোর্টস একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাবুরহাট ব্যবসায়ী একাদশ। চরমোহনা ইউনিয়ন বিএনপির আয়োজনে টুর্নামেন্টটিতে ১৬টি দল অংশ গ্রহন করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি ।
টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির প্রধান ও রায়পুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, চর মোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারন সাধারন মিজানুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন সুফি প্রমুখ।
মেঘনার তীর 



















