ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

চন্দ্রগঞ্জে দাওয়াতে এসে ইতালি প্রবাসীর মেয়েকে অপহরণ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 612

চন্দ্রগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসে ইতালি প্রবাসী পরিবারের এক তরুণীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। গত ১ আগস্ট দুপুরে কয়েকজন আত্মীয় ইতালি প্রবাসী আবু তারেক মোল্লার বাড়িতে দাওয়াতে আসেন। খাবার শেষে তারা তারেক মোল্লা ও তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রাখে। এ সুযোগে বসতঘরের আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। একই সময়ে তার মেয়ে জান্নাত মোল্লা (১৮)কে কৌশলে জোরপূর্বক বাড়ি থেকে বের করে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত ব্যক্তিদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়।

মেয়েকে উদ্ধারে পুলিশের তল্লাশি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বাবা আবু তারেক মোল্লা। এ ঘটনায় ১ অক্টোবর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, লক্ষ্মীপুর পিটিশন নং-২৯/২৬ দায়ের করা হয়েছে। আবু তারেক মোল্লা চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার কড়িম উদ্দিন মোল্লা বাড়ির বাসিন্দা।
এসময় মেয়ের ইতালির পরিচয়পত্র, পাসপোর্ট, পারমেসো ডি সোজর্নো , কোডিচে ফিসকালে এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এসব নথি না থাকায় তার স্বাভাবিক জীবনযাপন এবং ইতালিতে ফেরার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার। গত ২২ জুলাই তিনি বাংলাদেশে আসেন। দেশে আসার পর আত্মীয়তার সূত্রে অভিযুক্তদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়। আর সেই দাওয়াতের সুযোগেই পরিকল্পিতভাবে তার মেয়েকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন মেয়েটির বাবা।
অভিযুক্ত ফরিদ হোসেন ফাহাদ(২৫) নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জংলী মনোরাশপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। ছেলে এবং মেয়ে আপন খালাতো ভাই বোন। স্থানীয়ভাবে জানাযায় ছেলে এবং তার বাবা-মায়ের যোগসাজশে অজ্ঞাত স্থানে মেয়েকে লুকিয়ে রেখেছে।

অপহরণকৃত জান্নাত মোল্লার পিতা আবু তারেক মোল্লা বলেন, “আমরা ইতালি থেকে বাড়িতে বেড়াতে আসছি। এক জায়গায় আমার মেয়ের বিয়ের বিষয়ে আলোচনা চলতেছে। এরই মাঝে ফরিদ আমাদের রুমে আটকে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আমার মেয়েকে জোর করে অপরহণ করে নিয়ে যায়। আমি অনেকভাবে চেষ্টা করছি আমার মেয়েকে উদ্ধার করতে, কিন্তু ফরিদ আমাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে আমি কোন আইনি ব্যবস্থা নিলে আমার মেয়ে মেরে ফেলবে এবং আমাকে প্রাণ নাশের হুমকি ধমকি দিচ্ছে। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। উপয়ান্ত না পেয়ে আমি আদালতে আমার মেয়েকে উদ্ধারের জন্য একটি আবেদন করি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

চন্দ্রগঞ্জে দাওয়াতে এসে ইতালি প্রবাসীর মেয়েকে অপহরণ

আডেট সময় ০৬:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬