স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনালগ্ন শুভ মহালয়া আজ। দেবীপক্ষের সূচনাকে ঘিরে লক্ষ্মীপুরে বিভিন্ন মন্দিরে শুরু হয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই শহরের বিভিন্ন মন্দিরে মহালয়া উপলক্ষে পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। সকালে শহরের আনন্দময়ী কালীমন্দিরে পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। পরে মন্দিরে চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়। পাশাপাশি মহালয়া উপলক্ষে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া,শারদীয় দুর্গোৎসব শুরু
-
মেঘনার তীর - আডেট সময় ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 59
Tag :
জনপ্রিয় সংবাদ




















