ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে দুইদিন ব্যাপী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • 60

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন নিপা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে স্বচ্ছতা ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

প্রশিক্ষণে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। দুই দিনব্যাপী এ কর্মশালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ পদ্ধতি, অ্যাপ ব্যবহার এবং তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে দুইদিন ব্যাপী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ

আডেট সময় ১০:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬