ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 48

স্টাফ রিপোর্টার: ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।  সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ জসিম উদ্দিন এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম খান। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  এর আগে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রমের ওপর মহড়া অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া

আডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬