ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকেও ধরেছে : মামুনুল হক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 40

স্টাফ রিপোর্টার: যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিশ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‎মামুনুল হক বলেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না। তাই আমি আজ বলব, বিএনপিকে ভূতে ধরেছে—সেই ভূত, যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে। জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথা রয়েছে। কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিশের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকেও ধরেছে : মামুনুল হক

আডেট সময় ০৯:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬