ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : ডিআইজি আব্দুল কুদ্দুস

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 44

স্টাফ রিপোর্টার: রাষ্ট্র সকল ধর্মকে স্বাধীনভাবে পালন করার জন্য স্বীকৃতি দেয়, উৎসাহিত করে এবং ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের শ্যাম সুন্দর জিউ আখড়া, আনন্দময়ী কালী মন্দির ও ত্রিনয়নী দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। এসময় তিনি পূজার নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

ডিআইজি বলেন, আবহমানকাল থেকে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই স্বাধীনভাবে আনন্দমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম কর্ম উৎসব পালন করেছে। সম্প্রীতির বন্ধন সবসময় ছিলো। হঠাৎ কেন যেন এটার মধ্যে একটু ছেদ পড়েছে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র সকল ধর্মকে তাদের স্বাধীনভাবে পালন করার জন্য স্বীকৃতি দেয়, উৎসাহিত করে এবং ধর্মীয় সম্প্রীতি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকটি স্থান পরিদর্শন করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি মানিক সাহা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : ডিআইজি আব্দুল কুদ্দুস

আডেট সময় ১০:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬