স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব,এটি একটি ধর্মীয় উৎসব। অশুভ শক্তির বিরুদ্ধে, শুভ শক্তির বিজয়। তাই সবাই মিলে এই সম্প্রতি, সৌহার্দ্য-ঐক্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়,নারী শক্তির বিজয়,নারী শক্তির মর্যাদা-মানবকল্যান, এই সব মিলে এই শক্তির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করে সমাজকে অবয় দিচ্ছেন। যেখানে মানবের কল্যানে প্রতিষ্ঠা হবে। আজ সোমবার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, রাষ্ট্র সকল ধর্মকে স্বাধীনভাবে পালন করার জন্য স্বীকৃতি দেয়, উৎসাহিত করে এবং ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। আবহমানকাল থেকে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই স্বাধীনভাবে আনন্দমুখর পরিবেশে তাদের নিজ নিজ ধর্ম কর্ম উৎসব পালন করেছে। সম্প্রীতির বন্ধন সবসময় ছিলো। বিএনপির এর আগেও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে ঐক্যবদ্ধ ছিল। এখনো আছে। ভবিষ্যৎতে তাদের পাশে থাকবো। বাংলাদেশে আমাদের শান্তি, আমাদের সম্প্রীতি এবং আমার নাগরিক সুবিধা আদায় করে নিয়ে ইজ্জত সম্মানের সহিত যেনো সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন. চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি মানিক সাহাসহ চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মেঘনার তীর 



















