ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রায়পুর ৫০ শয্যা হাসপাতালের ছাদের পলেস্তারা খসে প্রানে রক্ষা ডাক্তার-রোগীদের, আতংক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 40

রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে গত কয়েক মাস ধরে ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের পুরাতন ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। সোমবার দুপুরে ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য মেডিকেল অফিসার ডাক্তার রাইসাসহ ৪ জন রোগী প্রানে রক্ষা পেয়েছেন। গত ১ অক্টোবর দুপুরে হাসপাতালের রেস্টরুমে অবস্থানকালে পাখাসহ পলেস্তারা খসে পড়লে ডা. ফৌজিয়া মোস্তফার কাঁধের উপর পড়ে। এতে তিনি মারাত্নক আহত হন। পৃথক ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের নীচ তলায় ১২১ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর রায়পুর সরকারি হাসপাতালের পুরাতন ঝুকিপুর্ণ ভবন এবং ডাক্তারদের আবাসিক ভবনটিও ৫০ লক্ষ টাকা ব্যায়ে সংস্কার করা হয়েছিলো। কিন্তু গত চার মাস ধরে প্রায় কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে নিচে থাকা কর্তব্যরত ডাক্তার ও রোগীদের ওপর। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অংশের নিচে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁদের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগে হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত সংস্কারকাজ শুরু করতে হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নাঈমা নুসরাত জাবীন বলেন, হাসপাতালের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি বারবার জানানো হয়েছে। তবে জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদে অনুরোধ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রায়পুর ৫০ শয্যা হাসপাতালের ছাদের পলেস্তারা খসে প্রানে রক্ষা ডাক্তার-রোগীদের, আতংক

আডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬