ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি  মা ইলিশ রক্ষায়: ১৬দিনের অভিযানে আটক ১২৭ জেলে, ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী

কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি 

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 5
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রায়পুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এ ধরনের প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে। প্রত্যেকটি ইউনিয়ন, স্কুল ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা শুরু করে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর উপজেলা মিলনায়তনে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামীতে এ বিষয়ে একটি কর্মসূচি তৈরি করা হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পবিত্র কুরআন হিফজে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উপজেলার উত্তর কেরোয়া আল আমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হাসান। দ্বিতীয় হন রায়পুর দারুল কুরআন ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ওমর ফারুক। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে স্বর্ণপদক, রৌপ্যপদক, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। প্রতিযোগিতার আয়োজন করেন রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়পুর এম ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ক্বারী মুরছালিন বিন ইসমাইল।
Tag :
জনপ্রিয় সংবাদ

কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি 

কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি 

আডেট সময় ০৮:০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬