ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

খাল দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বড় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কাজে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি নদীভাঙন মোকাবিলায় দ্রুত করণীয় বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে গিয়ে যদি কোনো স্থাপনা বা অবৈধ দখল পাওয়া যায়, তাহলে তা উচ্ছেদ করা হবে। কেউ যদি দোকান নির্মাণ করে বা মাছের ঘের তৈরি করে খালের প্রবাহ বন্ধ করে দেয়, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকলেও বর্তমানে তা নতুনভাবে শুরু হয়েছে। জনগণের সম্পত্তি হিসেবে খালগুলোকে রক্ষা করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, খাল প্রশস্ত করার সময় দখলদারদের সরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে কেউ যেন পুনরায় দখল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

তিনি জানান,এরপরও কেউ খাল দখলের চেষ্টা করলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

খাল দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

আডেট সময় ১০:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬