ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা: তারকাদের কে জিতলেন, কে হারলেন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • 120

বিনোদন ডেস্ক:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একঝাঁক টলিউড তারকা। সোমবার (৪ মে) দুপুরের পর থেকেই প্রকাশ্য আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। শেষে হেভিওয়েট তারকা প্রার্থীদের কেউ কেউ শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, আবার কারও গলায় উঠেছে বিজয়ের মালা।

বিধানসভা নির্বাচনে এবার চমক দেখিয়েছেন বিজেপির তারকা প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের চেয়ে ১৬,০৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি। এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও এবার নিজের ঘাঁটিতে প্রত্যাবর্তন করেছেন বিজেপির এই তারকা প্রার্থী।

নদীয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের কাছে তিনি পরাজিত হন।

বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন এই অভিনেতা।

বরানগর কেন্দ্রেও হতাশা ছাড়া কিছুই নেই তৃণমূলের ভাগ্যে! সেখানে দলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারান বিজেপির সজল ঘোষ।

ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াইয়ে ছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। তবে বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন এই তারকা।

এবার যাদবপুরে বিজেপির তারকা প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের ‘জেতা’ নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে শেষপর্যন্ত তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ও বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে টেক্কা দিয়ে ২৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শর্বরী।

সোনারপুর দক্ষিণে তৃণমূল-বিজেপির দুই তারকা প্রার্থীর মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে সেখানে লাভলি মৈত্রকে ৩৫ হাজার ৭৮২ ভোটের মার্জিনে পরাজিত করেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। দীর্ঘদিন সিনেদুনিয়ায় ব্রাত্য থাকলেও ৬ হাজার ভোটের ব্যবধানে ঠিকই শেষ হাসি হাসলেন পাপিয়াই।

আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। ভোটের ব্যবধান ছিল ৪০ হাজারেরও বেশি।

গায়ক ইন্দ্রনীল সেন পরপর দু’বার তৃণমূল থেকে চন্দননগর বিধানসভা কেন্দ্রে জয় পেয়ে বিধায়ক হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী দীপাঞ্জনকুমার গুহর কাছে ১২ হাজারেরও বেশি ভোটে হেরে ‘হ্যাটট্রিক’ হাতছাড়া হলো তাঁর।

গতবারের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন গায়িকা অদিতি মুন্সী। এবারও সেই কেন্দ্রে তৃণমূলের ‘বাজি’ ছিলেন তিনি। তবে শেষপর্যন্ত পদ্মপ্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির কাছে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাস্ত গায়িকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পশ্চিমবঙ্গ বিধানসভা: তারকাদের কে জিতলেন, কে হারলেন

আডেট সময় ১০:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬