ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নড়াইলে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • 103

নড়াইল প্রতিনিধি
নড়াইলে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার চাদনী (২০)। তিনি খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের জাহিদ শেখের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে সাকিব ও চাঁদনীর বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সোমবার (৪ মে) দুপুরে খুলনার ফুলতলা থেকে নড়াইলের বাহিরগ্রাম মধ্যপাড়া এলাকায় সাকিবের খালু বাড়িতে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী। রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন, রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন সাকিব। চাঁদনী চিৎকারে স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানাগেছে, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে মাঝে মাঝে পারিবারিক কলহ হতো।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকা পরিদর্শন করেছি। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত খাদিজা আক্তার চাঁদনী স্বামী সাকিব শেখ কে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব তাদের ভিতর পারিবারিক কলহের বিষয়টি উল্লেখ করে বলে সে খাদিজাকে হত্যা করেছে। পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত খড় কাটা বটি বিছানার চাদর সহ বিভিন্ন আলামত জব্দ করেছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নড়াইলে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

আডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬